শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

অধ্যাপক মাহফুজুর রহমান আমীর ও জাহাঙ্গীর হুসাইন হেলাল সেক্রেটারি

খুলনা ব্যুরো : অধ্যাপক মাহফুজুর রহমানকে আমীর, অধ্যাপক নজিবুর রহমানকে নায়েবে আমীর ও এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সেক্রেটারি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরীর মজলিসে শূরার বৈঠকে সকলের মতামতের ভিত্তিতে মহানগরীর নবনির্বাচিত আমীর এ কমিটির ঘোষণা দেন। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। উল্লিখিত ছয়জনসহ ১৭ সদস্য বিশিষ্ট মহানগরী সেক্রেটারিয়েট গঠন করা হয়। এর আগে গত ১১ অক্টোবর রুকনদের প্রত্যক্ষ ভোটে মহানগরী আমীর নির্বাচিত হন অধ্যাপক মাহফুজুর রহমান। যার ফলাফল গত ২৪ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নাম ঘোষণা দেন। গত ৯ নবেম্বর নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

অনলাইন আপডেট

আর্কাইভ